মৃত্যুর পরও মেয়ের বিয়েতে বাবা!

প্রকাশ: ২০১৬-০৮-০৯ ২১:৪১:৩৪


বিয়ে২০০৬ সালে জেনি স্টিফেনের বাবা মাইকেল স্টিফেনকে হত্যা করা হয়েছিল। অন্যদিকে আরথুর থমাসের হার্ট পরিবর্তনের জন্য হন্য হয়ে কোন হৃদয়বান দাতাকে খোঁজ করা হচ্ছিল। ১৬ বছর ধরে হার্টের জন্য অপেক্ষা করার পর মাইকেলের হার্ট তার জীবন রক্ষা করে।

গত ১০ বছর ধরে জেনি ও আরথুরের পরিবারের মাঝে খুব ভাল সম্পর্ক। তারা একে-অপরের পরিবারকে প্রায়ই চিঠি পাঠায়। কিন্তু দুই পরিবার প্রথমবারের মত সামনাসামনি আসে জেনির বিয়ের দিন।

জেনির বিয়ের দিন দুই পরিবার মিলে আনন্দের কান্না বয়ে বেড়ায়। খ্রিস্টান ধর্মীয় বিয়েতে কন্যাকে তার বাবা হাতে ধরে হবু বরের নিকট নিয়ে যায়। এরপর পাদ্রী তাদের বিবাহ সম্পন্ন করেন। জেনির বাবার মৃত্যু হবার ফলে সেখানে আরথুর তাকে নিয়ে যান বড় ও পাদ্রীর নিকট।

আরথুর নিউ জার্সি থেকে পিটসবার্গ চলে আসেন, জেনিকে তার বাবার হৃদস্পন্দন শুনাতে। এভাবে জেনি তার বিশেষ দিনেও বাবাকে তার পাশে পেয়েছেন।

জেনি বলেন, ‘আমার মনে হয়েছে, সত্যি আমার বাবা আমাকে পাশে নিয়ে হাঁটছেন। আমরা এ বিষয়টি সকলের সাথে শেয়ার করতে চাই, কারণ দেখুন কোন কিছু দান করে গেলে তা কতটা মধুর হয়ে থাকতে পারে।’ সুত্র: ইন্ডিয়া টাইম্‌স

সানবিডি/ঢাকা/আহো