ন্যাশনাল হাউজিংকে শরীয়াহ ভিত্তিক ব্যবসার অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১০:৩১:০৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসিকে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যবসা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিকে বিদ্যমান ১০টি শাখার মাধ্যমে “ইসলামিক বিজনেস উইং” এর অধীনে ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যবসা শুরু করার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২৪ মার্চ ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যবসা করার অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














