একমি পেস্টিসাইডকে এজিএম করতে হাইকোর্টের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১০:৪৭:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪তম এজিএম আগামী ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ডিএসইর নিয়ম অনুযায়ী, হাইকোর্টের নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠিত হবে।

 

এসকেএস