ডিজিটাল প্লাটফর্মে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১৫:৫৬:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে  কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।

 

এসকেএস