ডিএমপি‘র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-৩১ ১১:৩৪:৩১


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) সকাল ছয়টা থেকে রোববার (৩১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরও জানা যায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৬ পিস ইয়াবা, ৫০ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

বিএইচ