ময়মনসিংহে সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৩-৩১ ১৪:০৫:৩৭
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতরা ভাই-বোন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













