সিলেটে পানিতে ‍ডুবে দুই জনের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৮-১১ ১৮:২৬:৫৪


ডুবেসিলেটে বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে নেমে মশিউর রহমান সিয়াম (২৩) ও সাইদ নাসিফ (২৪) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে দুই বন্ধু গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে স্থানীদের সহায়তায় বিকেল ৫টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত দুই বন্ধু বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের ছাত্র। ঘটনাস্থল থেকে সিলেট গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম  এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতরা বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে সাঁতার কাটতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

সানবিডি/ঢাকা/আহো