সেলফি তুলে খোয়ালেন ৮ লাখ!

আপডেট: ২০১৬-০৮-১১ ১৯:০৫:৪১


সেলফিসেলফি রোগে আক্রান্ত সারাবিশ্ব। এই সেলফির জন্য প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এবার বিশাল পরিমাণ জরিমানার শিকার হল এক নারী।

বিয়ে বাড়িতে এসে বরাবর ই সেলফি তুলার হিড়িক পড়ে যায়। এবার সেই হিড়িকে ক্ষতিতে পড়ল এক নারী। সে যখন সেলফি তোলায় ব্যস্ত তখন, ব্যাগ থেকে ৮ লাখ টাকার গহনা চুরি হয়ে যায়।

গত সোমবার রাতে ভারতের চান্দিগর রাজ্যে এই ঘটনা ঘটে। রাজন শর্মা জানায় তার বোনের বিয়ের জন্য সকলে মোহিনী রিসোর্ট এ গিয়েছিলেন। তার ছোট বোন নিলম কনের পাশে বসেছিলেন। তার ব্যাগে ১৫০০ টাকা ও প্রায় ৮ লাখ টাকার জুয়েলারি ছিল। কিছুক্ষণ পর ব্যাগ চেয়ারে রেখে তারা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে।

তবে সিসিটিভিতে দেখা যায়, ১১ বছর বয়সী এক শিশু চেয়ার থেকে ঐ ব্যাগ নিয়েছে। পুলিশ এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

সানবিডি/ঢাকা/আহো