ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-০২ ১২:০০:২৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (০১ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রে আরও জানা যায়, গ্রেফতারদের কাছ থেকে ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬ কেজি ১৪৫ গ্রাম গাঁজা ও ৪৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













