সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রকাশ: ২০১৬-০৮-১১ ২১:৫৩:৪৯


accidentচট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রছাত্রীবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ছাত্রীর নাম কাজিনা মেহেরীন (২২) বলে জানা গেছে।এ ঘটনায় অন্তত ১২ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বেসরকারী আল-আমিন হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে।

ক্লাশ শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে ফিরছিল ছাত্রছাত্রীরা। বেলা দেড়টার দিকে ছলিমপুর ফকিরহাট এলাকায় পৌছলে বিপরীতমুখি ট্রাকের সাথে বাসের সংর্ঘষ হয় এতে ১০/১২ জন আহত হয়।

হাইওয়ে পুলিশ ফৌজদার হাট ফাঁড়ির সার্জেন্ট এস আই রফিক এ ঘটনা নিশ্চিত করেছেন। এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই পঙ্কজ জানান, দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনার পর তাদের মধ্যে কাজিনা মেহেরীন নামে এক ছাত্রী মারা গেছেন।

আহত নিহতরা সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে জানাগেছে।

সানবিডি/ঢাকা/আহো