২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-০৪ ১০:২৪:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ)  ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আরএকে সিরামিক্সের ক্রেডিট রেটিং করেছে ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। এতে দীর্ঘমেয়াদী “এএ+” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং হয়েছে।কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। এতে দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং হয়েছে।কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

এসকেএস