এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৪-১৫ ১০:১১:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ( এক্সিম) লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের লভ্যাংশ ঘোষণার জন্য বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত একটি সার্কুলার অনুসারে লভ্যাংশ ঘোষণার অনুমোদন দেয়া হয়েছে।

 

এসকেএস