এমারেল্ড অয়েলের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-০৮ ১২:৫১:৩৮


পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমারেল্ড অয়েলের কর্পোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০টি শেয়ার বিক্রয় করেছে।

ডিএসইর ব্লক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে এ কর্পোরেট পরিচালক। এর আগে ২৫ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় এ কর্পোরেট পরিচালক।

 

এসকেএস