আমরা নেটওয়ার্কের বোর্ড সভা ১৬ এপ্রিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-০৯ ০৯:৪৯:৪৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস