ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

আপডেট: ২০২৪-০৪-১৫ ১১:৫৫:৪৪


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪ পিস ইয়াবা, ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রুজু হয়েছে।

এম জি