দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-১৫ ১৫:২৫:০৯
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১২ বারে ১ লাখ ৮ হাজার ৪৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৯৮ বারে ১৬ লাখ ৮৮ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩৩ বারে ৬ লাখ ৯৯ হাজার ৬০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মধ্যে রয়েছে–শামপুর সুগার মিলস, ডিবিএইচ ফাইন্যান্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, একটিভ ফাইন কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং নাভানা সিএনজি লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













