টেকনোতে বিডিং করতে পারছে না অনেক প্রতিষ্ঠান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৪-২১ ১৬:১০:৩০
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিলাম (বিডিং) করতে পারছে না অনেক প্রতিষ্ঠান।
রোববার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে নিলাম শুরু হলে বিডিং স্কিন না পাওয়া অনেক প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে পারছে না।
এ বিষয়ে ডিএসইর এমডি এটিএম তারিকুজ্জামান বলেন, জটিলতা নিরসনে কাজ করছে সংশ্লিষ্ট টিম। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সময় বাড়ানো হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














