ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ এপ্রিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-২২ ১১:৫৭:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস