‘বিছানায় উঠে আমাকে ধর্ষণ করেছে পোকেমন’
প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৯:৫৮:১৭
অনলাইন গেম পোকেমন গো-তে মশগুল রাশিয়ার এক মহিলা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎই তাঁর মনে হল, একটা বড়সড় চেহারার পোকেমন বিছানায় উঠে তাঁকে ধর্ষণ করছে।
ঘটনায় রীতিমত ভয়ে পেয়ে গোটা ঘরে আলো জ্বালিয়ে দেন ওই মহিলা। যদিও ‘অভিযুক্ত’ সেই পোকেমনটিকে দেখতে পাননি তিনি। কিন্তু তাতে কি? বিছানায় উঠে তো ধর্ষণ করেছে! আর তা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন এই মহিলা। যদিও পুলিশ কিংবা তাঁর স্বামীও ধর্ষণের তত্ত্ব মানতে চায়নি।ওই মহিলাকে বুঝিয়ে বলা হয়েছে, পোকেমন কিভাবে ধর্ষণ করবে! কিন্তু মহিলার সাফ কথা, তাঁর ঘরে যে পোকেমন ছিল, তা তো তাঁর ফোনের অ্যাপ থেকেই পরিষ্কার। তাহলে অবিশ্বাস করার কী আছে!
ওই মহিলা তাঁর বন্ধু ইভান মাকারোভকে বলেছেন যে, তাঁর বাড়ির আশেপাশে প্রচুর পোকেমন রয়েছে। এমনকি, কুকুরগুলোও তা টের পায়। যখন তিনি পোকেমন গো খেলেন তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে। তাই ওই মহিলার দৃঢ় বিশ্বাস যে, একটা পোকেমন তাঁকে ধর্ষণ করেছে।
পুলিশের কাছে রীতিমতো অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু তাঁকে মানসিক চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














