দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-২২ ১৬:০৬:০১
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৯৪ বারে ৫ লাখ ৪৩ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি ৮০৮ বারে ৬২ লাখ ৮৯ হাজার ৫২১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৩২ বারে ৪৪ লাখ ৫ হাজার ১২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, পাওয়ার গ্রীড কোম্পানি এবং কেএন্ডকিউ (বাংলাদেশ) লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













