ব্লক মার্কেটে লেনদেন ৭৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-২২ ১৬:২৩:১৫


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি  কোম্পানির মোট ৭৩ কোটি ০৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে প্রাইম ব্যাংকের ৪৯ কোটি ০৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস