প্রথম প্রন্তিকে আয় বেড়েছে রবির

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৪-২৩ ০০:২২:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানিটির আয় গত বছরের তুলনায় বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৪-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ পয়সা।

এছাড়া, ৩১ মার্চ, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৬ পয়সা।

 

এসকেএস