বগুড়ায় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-২৩ ০৯:২০:১২
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে তাপদাহে হিট স্ট্রোকে মঞ্জুরী বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জানুপাগ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
সোমবার (২২ এপ্রিল) ১১টার দিকে শজিমেক হাসপাতালের দন্ত বিভাগে এ ঘটনা ঘটে।
চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, জানুপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী ও ৬ সন্তানের জননী মুঞ্জুরী বেগম দাঁতের চিকিৎসা করাতে সোমবার সকালে শজিমেক হাসপাতালে যান। চিকিৎসা নিতে সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন মুঞ্জুরী বেগম। প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













