সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত

প্রতিনিধি আপডেট: ২০২৪-০৪-২৪ ১৯:৪৭:০৫


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ড্রামট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ড্রামট্রাক দুর্ঘটনায় ছয়জন মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। আহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা যায়নি।

এএ