রেইনউইক যজ্ঞেশ্বরের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-২৮ ১০:৪৪:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৪-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৮ টাকা ৭৭ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৭ টাকা ৩৪ পয়সা।
এছাড়া, ৩১ মার্চ, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১০২ টাকা ৭৫ পয়সা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














