এমারেল্ড অয়েলের উৎপাদন বন্ধ
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৬:২৬:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন গত ২৭ জুন থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটির মেশিনারিজ ও সরঞ্জাম বার্ষিক সার্ভিসিংয়ের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আগামী ২০ আগস্ট থেকে আবার উৎপাদন শুরু করবে বলে আশা প্রকাশ করছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, বছরে একবার মেশিনারিজ ও সরঞ্জাম মেরামত করতে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগে। কিন্ত এ বছর বর্ষা মৌসুমের কারণে বার্ষিক সার্ভিসিং করতে দেরি হচ্ছে কোম্পানিটির।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













