রেকিট বেনকিজারের এজিএমের তারিখ পরিবর্তন

আপডেট: ২০১৬-০৮-১৭ ১৬:২৪:০৬


file-2পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজারের ৫৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে ইছামতি হলে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি আগামী ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরান এয়ারপোর্ট রোড, ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির এজিএম করার ঘোষণা দিয়েছিল।

সানবিডি/ঢাকা/এসএস