ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৫-০১ ১৭:৪৩:১৪


ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকিং বিভাগ অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ এপ্রিল থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদ ও লোকবল: নির্ধারিত নয়
আবেদন শুরুর তারিখ: ২৯ এপ্রিল ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nblbd.com/

পদের নাম: অ্যানালিস্ট
বিভাগ: ডিজিটাল ব্যাংকিং
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং সমাধান, সফটওয়্যার বিশ্লেষণ, প্রযুক্তিগত সমস্যা সমাধানের অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৪

এএ