তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৬ ১৬:১৪:৫৯


ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বায়তুন-নূর জামে মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের যোগ্যতা: প্রার্থীকে হাফেজে কোরআন, দাওরায়ে হাদিস ও ইফতা সনদধারী হতে হবে। পাশাপাশি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও সুকণ্ঠের অধিকারী হওয়া আবশ্যক। প্রার্থীর কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। এ ছাড়া খতিবের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়ানোর দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ খ্রি.।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হ্যাপি হোমস বায়তুন-নূর জামে মসজিদ, হ্যাপি হোমস, কুনিপাড়া, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

যোগাযোগ: ০১৭১১-৮৪৯৫১৭, ০১৬২৮-৬৩৩৭২০।

বিএইচ