ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-০৫ ১৬:০৮:১৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৭৪ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সোনালী আঁশের ১২ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা এবং তৃতীয় স্থানে লাভেলোর ৫ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস