পতনের বৃত্তে বীমাখাত

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৭:৫০:৫৭


DSE-IDRAপুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানিগুলো ধারা বাহিক  পতনে পড়েছে। গত বৃহস্পতিবার ও সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার দর পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছিলো। আর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসও শেয়ার দর পতনে শুরু হয়েছে। আজ বীমা খাতের ১৯টি কোম্পানির শেয়ার দর পতনের মাধ্যমে  লেনদেন শেষ করে। এদিন ২০টি বীমা কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে,পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে আজ ২টি বাদে বাকি সকল কোম্পানির শেয়ার লেনদেন হয়। অর্থাৎ ৪৫ টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ১৯টির ও অপরিবর্তত রয়েছে বাকি ৬টি কোম্পানির শেয়ার দর। এদিকে আজ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন বন্ধ ছিলো।

এদিকে সার্বিক পুঁজিবাজার পর্যালোচনা করে দেখা গেছে,সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দুই বাজারেই লেনদেন কমেছে। ডিএসই আগের দিনের তুলনায় প্রায় ৮ শতাংশ লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে;যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির,কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে।

আজ রবিবার যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো-অগ্রণী ইন্স্যুরেন্স,এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স,ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স,ফেডারেল ইন্স্যুরেন্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স,পাইওনিয়ার ইন্স্যুরেন্স,পপুলার লাইফ ইন্স্যুরেন্স,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,প্রগতি ইন্স্যুরেন্স,প্রাইম ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স,প্রাইম লাইফ ইন্স্যুরেন্স,রূপালী ইন্স্যুরেন্স,সন্ধানী ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

যেসব কোম্পানির শেয়ার দর কমেছে- বিজিআইসি ইন্স্যুরেন্স,সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স,ঢাকা ইন্স্যুরেন্স,ইস্টার্ন ইন্স্যুরেন্স,গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স,কর্ণফূলী ইন্স্যুরেন্স,ইসলামিক ইন্স্যুরেন্স,মার্চেন্ট ইন্স্যুরেন্স,পদ্মা লাইফ ইন্স্যুরেন্স,নিটল ইন্স্যুরেন্স,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স,রিলায়েন্স ইন্স্যুরেন্স,ফিনিক্স ইন্স্যুরেন্স,তাকাফুল ইন্স্যুরেন্স,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।

আজ যে সব কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। সেগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স,বিএনআইসিএল ইন্স্যুরেন্স,গ্লোবাল ইন্স্যুরেন্স,নর্দার্ন ইন্স্যুরেন্স,পিপলস ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।

এদিকে আজ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন বন্ধ ছিলো।