জিবিবি পাওয়ারের ৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৮:৫৮:২১


Gbb-Powerপুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে ১২ মাসের আর্থিক প্রতিবেদন শেষ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে জিবিবি পাওয়ার। সব মিলিয়ে ১৮ মাসে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল। এর পুরোটাই নগদ।১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২০ টাকা ৪১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।