কেয়া কসমেটিকসের পর্ষদ সভা ২৭ আগস্ট

প্রকাশ: ২০১৬-০৮-২২ ১০:৫০:২৩


Keyaপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, কেয়া কসমেটিকস ২০১৫ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

সানবিডি/ঢাকা/এসএস