আজ সামিট পাওয়ারের লেনদেন বন্ধ
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১১:২৮:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার লেনদেন আজ বন্ধ থাকবে। সামিট গ্রুপের ৩টি কোম্পানির মার্জারের রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সামিট গ্রুপের ফ্ল্যাগশিপবাহী কোম্পানি সামিট পাওয়ারের সঙ্গে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড একীভূত হবে। একীভূতকরণের পরে সামিট পাওয়ারের ১৯ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৫০৬টি শেয়ার বাড়বে।
জানা গেছে, সামিট পাওয়ারের শেয়ারের সাথে দরের সমন্বয়ের কারণে আজ কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল ২৪ আগস্ট থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন করবে।
প্রসঙ্গত, শর্তসাপেক্ষে গত ১৪ জুলাই সামিট গ্রুপের তিন কোম্পানির একীভূতকরণের (Amalgamation) চূড়ান্ত অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ।
প্রস্তাবিত অ্যামালগেমেশন স্কিম অনুসারে, সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













