নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৫

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-১৭ ০৯:১৮:৩১


কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে উপজেলার বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ‌‌আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়।

এম জি