হেরোইন মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাতক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৯ ১৫:৪৯:৪৮


সাতবছর আগে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় মেহেদী হাসান ওরফে রাজু নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকা থেকে ৮৫ গ্রাম হিরোইনসহ গ্রেফতার হন আসামি মেহেদী হাসান। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিএইচ