আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৫-১৯ ১৭:৫৯:১১
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (১৯ মে) বিএসইসির ৯১০ তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা আড়াই কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ২২ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ার হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














