ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন আইডিএলসির
প্রকাশ: ২০১৬-০৮-২৪ ১৮:৫৯:১২
ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটি ৭ লাখ ৫৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে মোট ৩ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১২ লাখ ৭৯ হাজার ৯৩০টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৩ লাখ ৪০ হাজার ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১ লাখ টাকা।
ব্যাংক এশিয়া ১ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২৫ লাখ টাকা।
এছাড়া রেনেটা ৩০ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













