সাড়ে চার কোটি টাকার সোনাসহ গ্রেফতার শহীদের দায় স্বীকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২০ ১৯:১৯:৫২
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশে আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ গেল ১৭ মে গ্রেফতার হন শহীদ মিয়া। এ ঘটনায় করা বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
সোমবার (২০ মে) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন তিনি।
এরপর তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এর আগে শনিবার (১৮ মে) তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













