প্রাইম ব্যাংককে এমএফএসের জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২১ ১১:১৭:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ এমএফএস কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে এমএফএস ছাড়াও ছিল মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে বলে তখন বলা হয়েছিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














