বেনজীরের ব্যাংক হিসাব ও সম্পত্তি ক্রোকের নির্দেশ
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৫-২৩ ২১:৩৭:৪৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৩৩ টি ব্যাংক একাউন্ট ও বিভিন্ন সম্পত্তির ৬৯ দলিলের সম্পতি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সুত্রে জানা যায়, বেনজির আহম্মেদের ৩৩ টা ব্যাংক এ্যাকাউন্ট ও তার গোপালগঞ্জের সম্পত্তির ৬৯ টি দলিলের সম্পত্তি ক্রোকের জন্য দুদক আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সম্পত্তিগুলো ক্রোকের নির্দেশ দেন।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে, তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
পরবর্তী সময় আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো।
সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এ সময় দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













