ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৫ ১২:০৪:০৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, শুক্রবার (২৪ মে) থেকে শনিবার (২৫ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূ্ত্রে আরও জানা যায়, আসামিদের কাছ থেকে ৮৭৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২৬ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













