এবি ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২৮ ১০:১৯:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক পিএলসির ২ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। এবার এ লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ অক্টোবর।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














