সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১০:২৪:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল ও ১৬ দশমিক ১৮ ডেসিমেল জমি রয়েছে। ভালুকার জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এসব জমি পুনর্মূল্যায়ন করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














