ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১০:৩৯:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

এসকেএস