গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১৫:২৩:৩৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ৩০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির উদ্যোক্তা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের কাছে থাকা দুই কোটি ইউনিটের মধ্যে ৩০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই ইউনিট বিক্রি সম্পন্ন করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














