ব্লক মার্কেটে লেনদেন ৩৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১৫:৫৯:১৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংক পিএলসির ১০ কোটি ৯ লাখ ৩৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৯১ লাখ ৮৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে আলিফ ইন্ডাষ্ট্রিজের ২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













