লভ্যাংশ পাঠিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১০:৩৩:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচিত বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস