ডিএমপি’র অভিযানে গ্রেপ্তার ১৯

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-০১ ১১:৪৮:২৩


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (৩১ মে) সকাল ৬টা থেকে শনিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৫০টি ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন, ৪১ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিএমপি।

বিএইচ