এনআরবিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৬-০২ ১২:৪৬:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার ১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা ফারসতাহ আলী মারা যাওয়ায় তার স্ত্রী ড. শাহানার বেগমের বিও হিসাবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করা হয়েছে। ড. শাহানার বেগম ব্যাংকটির সাধারণ বিনিয়োগকারী।
ব্যাংকটির আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মির্জা আরজু তার ভাই আকতারুল ইসলামকে (ব্যাংকের প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন।
এর আগে, ২৯ মে উভয় উদ্যোক্তা তাদের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














